ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

জামালপুর হস্তশিল্প ব্যবসায়ীর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির আহবায়ক বাবু বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির আহবায়ক বাবু বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ব্র্যান্ডিং নকশিকাঁথা শিল্পটিকে আন্তর্জাতিকভাবে পরিচিতি করা, ব্যাপকভিত্তিক নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা সৃষ্টি করা এবং বাস্তবায়ন প্রক্রিয়াধীন শেখ হাসিনা নকশি পল্লীর কাজ দ্রুত সম্পাদন করার দাবি জানিয়ে ২৪ মার্চ অনুষ্ঠিত হয় জামালপুর হস্তশিল্প ব্যবসায়ীর বার্ষিক সভা। এতে সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক বাবু বিজন কুমার চন্দ।

জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, হস্তশিল্প ব্যবসায়ী সমিতির যুগ্মআহবায়ক শাহিন আলম, আসাদুজ্জামন ও সাঈদা আক্তার, সাধারণ সদস্য মাসুদ, লিটন শেফালী বেগম ও শাহনাজ পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিটির সদস্য সচিব সম্রাট। সভায় দেড় শতাধিক হস্তশিল্প ব্যবসায়ী অংশ নেন।

সভায় জামালপুরে শেখ হাসিনা নকশি পল্লী স্থাপনের জন্য প্রথম পর্যায়ে ৭২২ কোটি টাকা একনেকে অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য মির্জা আজম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি আগামী ২৮ মার্চ এ উপলক্ষে জামালপুর শহরে সকাল ১০টায় দয়াময়ী মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নেতৃত্ব দিবেন নকশি পল্লী স্থাপনের মূল উদ্যোক্তা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মির্জা আজম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

আপডেট সময় ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯