ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তার এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে।

সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক চিকিৎসক আবু নাসার রিজভী ২৩ মার্চ স্থানীয় সময় সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান।

টিউব খোলার পর চিকিৎসক রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে বলে তিনি উল্লেখ করে।

২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়েছে।

এ সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আব্দুল কাদের মীর্জাসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯