ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি আগামী সপ্তাহে

বাংলারচিঠি ডটকম ডেস্ক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি আগামী সপ্তাহে। ৫ মার্চ বিকেল সাড়ে ৩টায় ডাক্তারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

এ সময় তিনি জানান, ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহনকারী বিমান এয়ার আম্বুলেন্স স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছলে সেখানে তিনি উপস্থিত ছিলেন।

সেখানে আরো উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

কাজী ফিরোজ রশীদ বলেন, সকালেও কাদেরের শয্যাপাশে ছিলেন তিনি। এমন কি আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গেই সারাদিন সেখানেই আছেন। নেতারা তার সার্বিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ফোনে বলেন, ডাক্তার জানিয়েছেন তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং আগামী এক সপ্তাহ পর ওপেন হার্ট সার্জারী করা হবে।

এ ছাড়া কাজী ফিরোজ রশীদ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন সহধর্মিনীকেও দেখতে হাসপাতাল যান।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি আগামী সপ্তাহে

আপডেট সময় ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯