ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়নের আহবান পাটমন্ত্রীর

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়নের আহবান জানিয়েছেন।

৫ মার্চ বিকেলে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ পাটকল করপোরেশনে (বিজেএমসি) জাতীয় পাট দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের বিপণনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

দস্তগীর গাজী বলেন, ‘পাট শিল্প রক্ষায় সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার গতি দ্রুত বাড়ানো হবে। বাধ্যতামূলক প্যাকেজিং আইন শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি বাধ্যতামূলকভাবে পাট পণ্যের ব্যবহার বাস্তবায়ন করতে না পারি তাহলে পাট শিল্প রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এখন থেকে নিয়মিত পাট রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, বিজেএমএ ও বিজেজিএ প্রতিনিধিসহ পাট সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বিশ্ব বাজারে পাটের বাজার নিম্নমুখি হওয়ার কারণে পাটশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে পাটের সম্ভাবনা অনেকাংশে নষ্ট হয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ব এখন প্লাস্টিক পণ্যকে বর্জন করতে শুরু করেছে। আর সেজন্য আমরা এখন পাটের সুদিন নিয়ে আশাবাদী। আমাদেরকে এখন পাটের সম্ভাবনার বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। খুব দ্রুত এগিয়ে যেতে হবে। সরকারি ও বেসরকারিভাবে পাটকে এগিয়ে নিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

পাটমন্ত্রী বলেন, পাটের বহুমুখি ব্যবহার বাড়াতে বেশি বেশি মেলার আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন জেলায় পাটের স্টল খুলতে হবে। তাহলে অভ্যন্তরীণ বাজারে পাটের পণ্য কেনার আগ্রহ বাড়বে।

এর আগে মন্ত্রী ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে এসে শেষ হয়। বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানসহ কমর্কতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়নের আহবান পাটমন্ত্রীর

আপডেট সময় ১০:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯