ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. মোজাফফর ওরফে মোজা। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম সবিলাপুর গ্রামে অভিযান চালিয়ে বিশেষ আবরণ অ্যাম্ফিটামিনযুক্ত সাতটি ইয়াবা বড়িসহ মো. মোজাফফর ওরফে মোজা (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৩ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম সবিলাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা স্থানীয় মো. কুরমান আলী পোদ্দারের বাড়ির উঠান থেকে মাদক কারবারি মো. মোজাফফর ওরফে মোজাকে গ্রেপ্তার করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো বিশেষ আবরণ অ্যাম্ফিটামিনযুক্ত সাতটি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. মোজাফফর ওরফে মোজাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯