ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

৭ বছরেই বোল্টের ছায়া

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সবার আগেই ১০০ মিটার স্প্রিন্ট শেষ করলো ফ্লোরিডার ছোট্ট বালক রুডলফ ব্লাজ ইনগ্রাম। সময় নিল মাত্র ১৩.৪৮ সেকেন্ড, জয় করলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড। বলা হচ্ছে, এই বয়সেই উসাইন বোল্টের জুতায় পা দিয়ে রাখলো রুডলফ ব্লাজ।

৭ বছর বয়সে অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যখন অন্য প্রতিযোগিদের সঙ্গে দৌঁড় শুরু করলো বালকটি, তখন দেখা গেলো বাকিরা তার চেয়ে অনেক পিছিয়ে।

এর আগে তার সেরা টাইমিং ছিল ১৪.৫৯ সেকেন্ড। এবার সেটাকেও ছাড়িয়ে গেলো সে। রুডলফের বাবা আবার সেই দৌঁড়ের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছে। যা দেখে রীতিমত তোলপাড় পড়ে গেছে নেট দুনিয়ায়।

ভিডিওতেই দেখা যাচ্ছে লম্বা ঝাঁকড়া চুলের রুডলফ কিভাবে দৌঁড়ে অন্যদের পেছনে ফেলে দিচ্ছে। সেখানে ৬০ মিটার সে পাড়ি দিয়েছে ৮.৬৯ সেকেন্ডে।

রুডলফের বাবা মনে করছেন, ৭ বছর বয়সী বালকদের মধ্যে এখন তার ছেলেই বিশ্বে সবচেয়ে দ্রুততম। ২০০৯ সালে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বে সবচেয়ে দ্রুততম মানবের খেতাব জয়ের রেকর্ড সৃষ্টি করেন।

ফ্লোরিডার বালক রুডলফ এই বয়সেই যেভাবে দৌঁড়াচ্ছে, তাতে কেউ কেউ মনে করছেন, বোল্টের রেকর্ড তাহলে কি হুমকির মুখে?
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

৭ বছরেই বোল্টের ছায়া

আপডেট সময় ০৮:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯