ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বেলটিয়ায় নেশার ইনজেকশনসহ তিন যুবক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার তিন যুবক। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে অভিযান চালিয়ে নেশার ইনজেকশন প্যাথেডিনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৮ ফেব্রুয়ারি রাতে জামালপুর শহরের বেলটিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জামালপুর পৌরসভার বেলটিয়া কামিল মাদরাসার পূর্বপাশে অভিযান চালায়। এ সময় তিনটি নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন ও বেশ কয়েকটি সিরিঞ্জসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকরা হলেন স্থানীয় কাঁচাসরা গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সজিব মোল্লা (২২), বেলটিয়া গ্রামের মো. মাসুদ করিমের ছেলে ফাহিম মোর্শেদ (২২) ও মো. খোকন মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৩)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে নেশা জাতীয় ইনজেকশন বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

র‌্যাবের অভিযানে উদ্ধার নেশাজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ। ছবি : র‌্যাব

জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদ বাংলারচিঠি ডটকমকে জানান, গ্রেপ্তার ওই তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরথানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বেলটিয়ায় নেশার ইনজেকশনসহ তিন যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯