ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

দেওয়ানগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে কৃষক মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রদর্শনী ভুট্টার উৎপাদন কলাকৌশল ও ফলাফল বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করা ও শিখন বিনিময়ের মাধ্যমে তা অন্যান্য কৃষকদের সচেতন করার উদ্দেশ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ৭ ফেব্রুয়ারি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান।

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য মাসুদা বেগম, ইউপি সদস্য মো. হুরমুজ আলী ও নিদানু, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী মো. শরিফ উদ্দীন, কৃষি কর্মকর্তা আবু রেজা মো. মাসুদ, পরীবিক্ষণ কর্মকর্তা তপন মানকিন, জেন্ডার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

দেওয়ানগঞ্জে কৃষক মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী শরিফ উদ্দীন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাঠ দিবসে এলাকার ১৪৭ জন কৃষাণ, কৃষাণী, উৎপাদক দলের সদস্য, উন্নয়ন সংঘের ইউনিয়ন সহায়ক, কমিউনিটি সহায়ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯