ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

মাদারগঞ্জের মিলনবাজারে অগ্নিকাণ্ড। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠি ডটকম : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৫ জানুয়ারি ভোরে উপজেলার গুনারিতলা ইউনিয়নের মিলন বাজারে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ জানুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের মিলন বাজারের ইউসুফ দর্জির টিনশেড টেইলার্স দোকানে আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। এতে বাজারের ব্যবসায়ী মো. রহতুল্লাহর মুরগি ও বেত শিল্পের দোকান এবং মনোজ আলীর মুদির দোকান সম্পূর্ণ পুড়ে যায়। একটি মুদি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. রাশেদুজ্জামান বাংলারচিঠি ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতি নিরুপণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯