ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নরুন্দিতে লাফিয়ে নামতে গিয়ে দুই ট্রেনযাত্রী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে দুর্ঘটনায় দশম শ্রেণির এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত দশটার দিকে জামালপুর-ময়মনসিংহ রেলপথের নরুন্দি রেলস্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জামালপুর সদর উপজেলার তুলসীর চর ইউনিয়নের বাগানতলা গ্রামের কৃষক মোয়াজ্জেম আলীর ছেলে শিমুল (২২) এবং একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (১৬)। নিহত আব্দুর রহমান নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদরাসায় দশম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বিকেলে পরিবারের স্বজনদের সাথে রাগারাগি করে ঢাকায় চলে যাওয়ার কথা বলে শিমুল ও আব্দুর রহমান বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলে তারা নরুন্দি থেকে কমিউটার ট্রেনে ময়মনসিংহে যায়। সিদ্ধান্ত বদলে তারা ফের ময়মনসিংহ স্টেশনে গিয়ে যমুনা ট্রেনে জামালপুরে ফিরছিল। আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় রাত দশটার দিকে স্টেশন অতিক্রম করার সময় তারা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার সাথে সাথে ট্রেনে কাটাপড়ে। শিমুল ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়।

তাদের প্রতিবেশী বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি জানিয়েছেন, নিহত শিমুলের মরদেহ ৩ ফেব্রুয়ারি রাতেই এবং আব্দুর রহমানের মরদেহ ৪ ফেব্রুয়ারি সকালে বাড়িতে নেয়া হলে দুই পরিবারেই শোকের মাতম শুরু হয়। পরে বিকেলে জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠি ডটকমকে বলেন, ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে নিহত ওই দুই যুবকের মরদেহ তাদের পরিবারের স্বজনরা নিয়ে গেছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নরুন্দিতে লাফিয়ে নামতে গিয়ে দুই ট্রেনযাত্রী নিহত

আপডেট সময় ০৭:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯