ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জাতীয় স্কুল ক্রিকেটে ফাইনালে লড়বে বয়ড়া ইসরাইল ও জামালপুর উচ্চ বিদ্যালয়

শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। ছবি : বাংলারচিঠি ডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠি ডটকম

জামালপুরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ফেব্রুয়ারি জামালপুর উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ১৬ রানে জিতেছে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।

টসে জিতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে।

জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যে জামালপুর উচ্চ বিদ্যালয় ভালো শুরু করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারা ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। এতে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৬ রানে জিতে যায়।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের সাকিব। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদ শুভ ও সোম্য দীপ বসু।

জামালপুর উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ১৯৪/৮, ৩৫ ওভার (সাকিব ৮৪, প্রান্ত ২৩, সোহাগ ০৩-০০-১২-০২, সিয়াম ০৭-০০-৪৭-০২)
জামালপুর উচ্চ বিদ্যালয় : ১৭৮/৮, ৩৫ ওভার (মুবাশ্বির ৫০, মাহিন ২৩, সজিব ০৭-০১-২৩-০২, তওহিদ ০৬-০০-৩১-০২)
ফল : শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের সাকিব।

এদিকে গ্রুপ পর্বের খেলা শেষে ‘এ’ গ্রুপে তিনটি খেলায় জিতে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ফাইনালে চলে গেছে। অপরদিকে ‘বি’ গ্রুপে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ এবং জামালপুর উচ্চ বিদ্যালয় দুটি করে ম্যাচ জিতেছে। কিন্তু শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজের চেয়ে রান রেট বেশি থাকায় জামালপুর উচ্চ বিদ্যালয় ফাইনালে চলে যায়।

আয়োজকরা জানিয়েছেন, সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল বনাম জামালপুর উচ্চ বিদ্যালয় দলের ফাইনাল খেলার তারিখ পরে জানানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জাতীয় স্কুল ক্রিকেটে ফাইনালে লড়বে বয়ড়া ইসরাইল ও জামালপুর উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ১০:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯