ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২৭ জানুয়ারি সকালে গণভবনে নৌবাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস অ্যাডমিরাল-এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।’

তিনি বলেন, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন।

নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক (বিসিজি) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে নতুন নৌবাহিনী প্রধান নিয়োগ করা হয়েছে।

তিনি ২৬ জানুয়ারি অবসরে যাওয়া সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রতিরক্ষা মন্ত্রনালয় গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ি, ২৭ জানুয়ারি ভাইস অ্যাডমিরাল হিসাবে পদোন্নতি প্রাপ্ত, তৎকালিন রিয়ার অ্যাডমিরাল, এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর নিয়োগ ২৬ জানুয়ারি বিকাল থেকে কার্যকর হয়েছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে

আপডেট সময় ০৯:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯