ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের কমিটির সভা

শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জামালপুরে প্রতিষ্ঠিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সভা ২৩ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক ফারুক মিয়া, কেন্দ্রের মনোবিজ্ঞানী মনিরুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

জামালপুরে বালক ও বালিকা উভয় কেন্দ্রে নিবাসীরা আনন্দঘন পরিবেশে বসবাস করছে বলে উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া নিবাসীরা বিদ্যালয়ে মেধা প্রকাশের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে আকর্ষণীয় নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন বিষয় উপস্থাপনে প্রশংসা অর্জন করতে সক্ষম হচ্ছে।

সূত্র জানায়, বর্তমানে বালক কেন্দ্রে আছে ৯০ জন এবং বালিকা কেন্দ্রে আছে ৭৬ জন শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৪৬ জন মেয়ে ও ৭৫ জন ছেলেকে পরিবারের সাথে একীভূত করা সম্ভব হয়েছে।

উল্লেখ, পথশিশু ও হারিয়ে যাওয়া, এতিম, ঠিকানাহারা এবং বিপদাপন্ন শিশুদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাকরণের উদ্দেশ্যে সরকার জামালপুরে এই কেন্দ্র দুটি প্রতিষ্ঠা করে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের কমিটির সভা

আপডেট সময় ০৮:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯