ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

জামালপুরে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

উদ্বোধনীয় খেলায় রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুল দল। ছবি : বাংলারচিঠি ডটকম

উদ্বোধনী খেলায় রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুল দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। জেলার আটটি স্কুলের আটটি দলে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুদে ক্রিকেটাররা। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে জামালপুর জিলা স্কুল মাঠে।

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল। উদ্বোধনী পর্বে প্রাইম ব্যাংক লিমিটেডের জামালপুর শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও রিলেশনশিপ ব্যবস্থাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনোনীত জামালপুর জেলার ক্রিকেট প্রশিক্ষক মিজানুর রহমান মিজু প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্ধোধনী খেলায় অংশ নেয় রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় দল ও জামালপুর জিলা স্কুল দল।

রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর জিলা স্কুল দল। ছবি : বাংলারচিঠি ডটকম

টসে জিতে রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা নির্ধারিত ৩৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে জামালপুর জিলা স্কুল ৩০ ওভার খেলেই সব উইকেট হারায়। তারা সংগ্রহ করে ১৩৪ রান। ফলে রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় ৪০ রানে জয় লাভ করে।

ম্যান অব দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের অনিক। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান ও সাব্বির হোসেন।

সংক্ষিপ্ত স্কোর :
রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় : ৩৫ ওভারে ১৭৫/৬ (অনিক ৪৭, বর্ণ ১০, ইরাত ০৭-০০-২৩-০৩)
জামালপুর জিলা স্কুল : ৩০ ওভারে ১৩৪/১০ (রিয়ন ২৩, নূর ১৮, অনিক ৬.৪-০১-১৩-০৩, বর্ণ ০৭-০২-২১-০৩)
ফলাফল : রাবেয়া ইসলাম আইডিয়াল উচ্চ বিদ্যালয় ৪০ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ বিজয়ী দলের অনিক।

এ প্রতিযোগিতায় উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দুটি স্কুল ছাড়া অন্য স্কুলগুলো হলো- জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ, রশিদপুর ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়।

২০ জানুয়ারির খেলা : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুরে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯