ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৫ জানুয়ারি সকাল ১০টা মনোনয়ন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন বলে জানিয়ে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীরা ৩০ হাজার টাকা দিয়ে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করতে পারবেন।

আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বন্টন করা হয়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

আপডেট সময় ০৭:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯