ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী পলাশের খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পলাশের খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী পলাশ মিয়াকে (১৫) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা সড়কে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী ৭-৮টি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক সোহরাব উদ্দিন, পোগলদিঘা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন লিটন, শাহীন স্কুলের পরিচালক রবিন হাসান, পরিবহন নেতা মতিউর রহমান মতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরী বেগম, নিহত পলাশের চাচি ফিরোজা বেগম প্রমুখ।

বক্তারা হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দেন। অন্যথায় বিক্ষোভ ও হরতাল কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন। এ সময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মহব্বত কবীর মানববন্ধনে গিয়ে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

স্থানীয় সুত্র জানায়, ১৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পলাশ মিয়াকে (১৫) পাওনা টাকা পরিশোধের নাম করে বন্ধু সাগর ও তার বাবা মোবাইলে ডেকে নিয়ে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ৩টার দিকে পলাশ মারা যায়।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মহব্বত কবীর বাংলারচিঠি ডটকমকে বলেন, থানায় হত্যা মামলার লিখিত এজাহার দায়ের হয়েছে। হত্যাকারীরা ঘটনার পরই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান অব্যাহত আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী পলাশের খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯