ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

উপজেলা নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলে কাদেরের আশাবাদ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি ১৩ জানুয়ারি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ রাজধানীর আশেপাশের জেলাসমুহের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক যৌথসভার সূচনা বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনের জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। তারা এলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভাল লাগে।’

সভায় ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় এমপিসহ জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন। যৌথসভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, আইনজীবী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আইনজীবী মেসবাহ উদ্দিন সিরাজ ও তথ্য গবেষণা সম্পাদক আইনজীবী আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইনজীবী আ ক ম মোজাম্মেল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। ওই দলগুলোকে তিনি আবারো মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানাবেন। শিগগিরই তাদের আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ হয়েছিল।

কাদের বলেন, একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দলের সভাপতি ১২ জানুয়ারি দলের কার্যনির্বাহি সংসদ ও উপদেষ্টা পরিষদেও যৌথ সভায় বলেছেন যে দলগুলোর সঙ্গে নির্বাচনের আগে সংলাপ করেছিলেন তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদেরকে আবার আমন্ত্রণ জানাবেন। তাদের সঙ্গে কিছু বিষয়ে মতবিনিময় করবেন। এ ব্যাপারে আমরাও সবাই একমত হয়েছি।

এ বিষয়ে তিনি আরো বলেন, তখন যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবারও সংলাপে আমন্ত্রণ জানানো হবে। একসঙ্গে সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ১৪ দল, জাতীয় পার্টি এবং অন্যান্য যেসব দল আছে সবাইকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে, সে বিএনপির সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন ভুল করেছেন। এ স্বীকারোক্তি তিনি যদি দেন, তাহলে জাতি খুশি হবে। বিএনপির সঙ্গে জামায়াত আছে, এটা সবাই জানে। এটা কি তার জানা ছিল না।

বিএনপির সঙ্গে জামায়াত আছে এটা নতুন কিছু না। তিনি ‘জেনে শুনে বিষ করেছি পান’ এর মতো কাজ করেছেন।

একাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এই মহাসমাবেশের প্রস্তুতি নিতে এ যৌথ সভা আহ্বান করা হয়।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা বিজয় উদযাপন করতে চাই। মহাসমাবেশে বিশাল উপস্থিতি থাকবে বলে আমরা আশা করছি। আপনা ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল নিয়ে মহাসমাবেশে আসবেন। এই মহাসমাবেশে আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে দল ও সরকার কিভাবে চলবে সে বিষয়ে দিক নির্দেশনা দেবেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে বলে কাদেরের আশাবাদ

আপডেট সময় ০৬:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯