ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

প্রবীণ শিক্ষাবিদ প্রদীপ কান্তি মজুমদার আর নেই

প্রয়াত প্রদীপ কান্তি মজুদদার

প্রয়াত প্রদীপ কান্তি মজুমদার

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের প্রবীণ শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিক্ষক, জামালপুর উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার আর নেই। ৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল থেকে জামালপুর শহরের আমলাপাড়ায় নিজ বাসায় নেয়া হলে শহরের সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী অধ্যাপক প্রসূন কান্তি মজুমদার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য দেশে আসতে তিনদিন সময় লাগবে। বরফায়িত বিশেষ গাড়িতে এ কয়দিন আমলাপাড়ায় নিজ বাসায় মরদেহ সংরক্ষণে থাকবে। তাঁর ছেলে আসার পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রবীণ শিক্ষাবিদ প্রদীপ কান্তি মজুমদার আর নেই

আপডেট সময় ০৫:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯