ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

জামালপুরে এসএফপি কর্মসূচির আওতায় ষান্মাসিক সভা

এসএফপি কর্মসূচির ষান্মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বিদ্যালয়ে শিশু উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়ারোধে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দারিদ্রপীড়িত এলাকায় বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি (এসএফপি) প্রকল্পের আওতায় জামালপুরে ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ষান্মাসিক সমন্বয় সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান, জেলা পরিবীক্ষণ কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান, মাদারগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, ইসলামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের এমআরও মাহমুদ তপন, তাহেরুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, উন্নয়ন সংঘ ও ড্যাব এর কর্মীগণ অংশ নেন।

সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরী সহায়তায় মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এবং দেওয়ানগঞ্জে ড্যাব এই কর্মসূচিটি বাস্তবায়ন করে আসছে।

সভায় ছাত্র, ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, সন্তানদের বাড়িতে পড়ালেখায় মনোযোগী করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, টিফিন বাক্স নিয়ে স্কুলে যাওয়া, খাবার আগে নিয়ম মাফিক সাবান দিয়ে হাত ধোয়া, ফুল ও সবজি বাগান করা, ছয় মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, নিরাপদ সড়ক পারাপার, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুরে এসএফপি কর্মসূচির আওতায় ষান্মাসিক সভা

আপডেট সময় ০৮:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯