ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে গত তিন দিন ধরে। এর ফলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। এসব এলাকায় গত তিন দিন ধরে তাপামাত্রা ওঠানামা করছে ৭ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৯ ডিসেম্বর ভোটের দিনও এমন আবহাওয়া থাকবে। জবুথবু শীতেই ভোটকেন্দ্রে যেতে হবে অনেক এলাকার ভোটারকে।

আবহাওয়া অধিদপ্তর ২৮ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গার তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ২৯ ডিসেম্বর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা এলাকায় তীব্র শৈত্য প্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) বিরাজ করছে। এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগ; রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকা এবং সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মাঝারি (৮-৬ ডিগ্রি সেলসিয়াস) থেকে মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া কর্মকর্তা আরো জানান, ২৯ ডিসেম্বর দিনের শেষে শীতের প্রকোপ আরো বাড়তে পারে। ৩০ ডিসেম্বরও একই ধরনের তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলসহ দেশের অনেক স্থানে শীতের এই দাপট চলতে পারে বলে রাজশাহী আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত

আপডেট সময় ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮