ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর নেতৃত্বে শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা এসে দয়াময়ী মোড়ে শেষ হয়। পরে জামালপুরের বিভিন্ন মানবাধিকার সংগঠন দয়াময়ী চত্বরে এসে সমবেত হয়। এখানে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম।

অলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষক মো. আমির উদ্দিন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বনিক, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব চিকিৎসক মনিরুজ্জামান খান, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, আসক এর উপদেষ্টা নূরুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল মোতালেব, চিকিৎসক সামছুজ্জোহা লকেট, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব চৌধুরি স্বপন, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী মাসুম ফেরদৌস জুয়েল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা বেগম, কোষাধ্যক্ষ জুয়েল আমিন প্রমুখ।

সভায় বক্তারা চলমান নারী শিশু নির্যাতন, ধর্ষণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জামালপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাাচনে সকল প্রার্থীদের মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেয়ার জন্য ওয়াদা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া দুর্নীতিবাজ, স্বাধীনতার বিরোধীগোষ্ঠী এবং সমাজবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত সন্দেহভাজন প্রার্থীদের ভোট না দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল

জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮