ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

সরিষাবাড়ীতে সংঘর্ষে শিশুসহ আহত ১০

আহত পিয়ারা বেগম হাসপাতালে ভর্তি| ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই কৃষক পরিবারের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। ৪ ডিসেম্বর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চর নান্দিনা গ্রামের জহির মন্ডলের ছেলে জয়নাল আবেদিন ও পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ৪ ডিসেম্বর রাত আটটার দিকে জয়নালের মা পিয়ারা বেগমকে আব্দুল মজিদ গালাগালি করে। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পিয়ারা বেগমকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনার পথে প্রতিপক্ষরা পুনরায় তাদের উপর হামলা করে। এতে উভয়পক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত পিয়ারা বেগম, জয়নাল, লিলি, লিটন ও জহুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জয়নাল আবেদিন অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। হামলার ঘটনাটি ছাগলের ব্যবসা করে ফেরার পর হওয়ায় পকেটের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ এলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে সংঘর্ষে শিশুসহ আহত ১০

আপডেট সময় ০৪:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮