ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সরিষাবাড়ীতে চুরি করে ধান কাটার অভিযোগ

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল উদনাপাড়া গ্রামের বিরোধপূর্ণ জমি থেকে সন্ত্রাসী কায়দায় আধাপাকা ধান চুরি করে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩০ নভেম্বর ভোর রাতে এ ঘটনা ঘটে ।

জানা গেছে, উদনাপাড়া গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে আব্দুল করিম পাশের ডিগ্রিবন্দ গ্রামের শামসুল হক ও সুরুজ্জামানের কাছ থেকে ৩৩ বছর আগে রায়দেপাড়া মৌজার ৪২৬ নম্বর খতিয়ানের ১৫৪৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি নিবন্ধনমূলে বিনিময় করে চাষাবাদ করে আসছে। প্রায় তিন যুগের মাথায় ওই জমির ভূয়া দাবিদার সেজে একই গ্রামের প্রতিবেশী মৃত মোহাম্মদ আলীর ছেলে শামসুল , জামাল ,ইসমাইল, ইমানের ছেলে আব্দুল গফুর, মৃত আবু বক্করের ছেলে আশরাফ, আফজাল, রেজাউল, মোতালেব, সুমন, আলহাজসহ আরো কতিপয় ব্যক্তির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ৩০ নভেম্বর ভোর রাতে আরও লোকজন ভাড়া করে ওই জমির আধাপাকা আমন ধান কেটে নিয়ে যায়। টের পেয়ে আব্দুল করিমের ছেলেরা ধান কাটায় বাধা দিতে গেলে ধাওয়া করে এবং হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে আব্দুল করিমের ছেলে আব্দুল কাদের ও জাহিদ বলেন, প্রায় ৩৩ বছর ধরে ভোগ দখল করা আমাদের ৪৮ শতক জমির আধাপাকা ধান সন্ত্রাসী কায়দায় ওই জমির ভূয়া দাবিদার সেজে ৩০ নভেম্বর ভোর রাতে পরিকল্পিতভাবে প্রায় ৩৫ হাজার টাকার ধান কেটে নিয়ে গেছে। এ ঘটনাটি সরিষাবাড়ী থানায় মৌখিকভাবে অবহিত করেছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

সরিষাবাড়ীতে চুরি করে ধান কাটার অভিযোগ

আপডেট সময় ০৬:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮