ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

পূজামণ্ডপে জামালপুর জেলা পরিষদের অনুদান

পূজামণ্ডপে অনুদান দেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

শারদীয় দুর্গাপূজা উদযাপনে জামালপুর জেলা পরিষদ থেকে এবং জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে জামালপুর পৌর এলাকার ২১টি পূজামণ্ডপে ৮৪ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর বিকেলে শহরের রাধা মোহন জিউ মন্দিরের কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে জামালপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। তিনি শারদীয় দুর্গাপূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট জামালপুর জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি জামালপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ ছাড়াও তিনি ১৯ অক্টোবর পূজা বিসর্জন পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে পূজা সমাপ্ত হয়, কোথাও যেন কোনো বিশৃংখলার সৃষ্টি না হয়, এর জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, দয়াময়ী মন্দির পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ কুমার দত্ত অপু প্রমুখ।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী জামালপুর পৌর এলাকার ২১টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে ৮৪ হাজার টাকার নগদ আর্থিক অনুদানের টাকা বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

পূজামণ্ডপে জামালপুর জেলা পরিষদের অনুদান

আপডেট সময় ০৭:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮