ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারাটিয়ায় ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

ভারতীয় মদসহ আটক মাদক কারবারি শফিউল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ বোতল ভারতীয় দামী মদসহ মো. শফিউল ইসলাম (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৬ অক্টোবর সকালে রহিমপুর এলাকা থেকে তাকে আটক করে। আটক শফিউল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ জানতে পারে রৌমারী-সানন্দবাড়ী-বকশীগঞ্জ সড়কে বাসে যাত্রীবেশে মাদক বহন করা হচ্ছে। তারা ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালান। এ সময় ওই বাসের যাত্রী শফিউলের সাথে থাকা ব্যাগে ১৫ বোতল ভারতীয় দামী মদ জব্দ এবং তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। মদগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে শফিউল পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শফিউলকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর তাকে জামালপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘আটক শফিউল একজন চিহ্নিত মাদক কারবারি। মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

তারাটিয়ায় ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮