ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে ট্রাকচালকদের মানববন্ধন

মানববন্ধনে বিভিন্ন দাবি জানায় ট্রাকচালক ও শ্রমিকরা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ১১ অক্টোবর সকাল ১০টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামত, সহসভাপতি আব্দুল জলিল, যুগ্মসম্পাদক বাচ্চু দেওয়ানী ও অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান খোকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলসহ আট দফা বাস্তবায়নের দাবি জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সড়কে দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশ, ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডের বিধান যুক্ত করা এবং ড্রাইভিং লাইলেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির স্থলে ৫ম শ্রেণি নির্ধারণসহ আটদফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় এসব দাবি আদায়েরর জন্য পরিবহন শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকচালকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮