ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে দুই বিএনপিনেতাসহ আটক ৪৩

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ অক্টোবর ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় বিএনপিনেতাসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান পুলিশ কন্ট্রোল রুমের উদ্ধৃতি দিয়ে বাংলারচিঠিডটকমকে জানান, ১১ অক্টোবর ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় জামালপুর সদর থানার আওতায় জামালপুর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লবসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সারা জেলায় আরো ৩৯ জনকে আটক করা হয়েছে। দুই বিএনপিনেতা ছাড়া বাকিরা মাদক মামলাসহ বিভিন্ন মামলার আসামি। আটক আসামিদের ১১ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ দিকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন ১০ অক্টোবর দুপুরে আটক করা হয় বিএনপিনেতা মাঈন উদ্দিন বাবুল ও আনিসুর রহমান বিপ্লবকে। ওই দুই নেতাসহ ২১ জনের নামে এবং অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে ১০ অক্টোবর রাতে পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আটক ওই দুই বিএনপিনেতাকে ১১ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে দুই বিএনপিনেতাসহ আটক ৪৩

আপডেট সময় ০৬:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮