ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে জেলের মৃত্যু

শফিউল আলম লাভলু, নকলা॥
শেরপুরের নকলা উপজেলার বড়পাড়লা এলাকার বড়বিলে বিদ্যুতের তারে জড়িয়ে মন্তাজ আলী (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর ভোররাতে এ ঘটনা ঘটে। সে বড়াপগলা এলাকার মৃত ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মন্তাজ প্রতিদিনের মত ৯ অক্টোবর ভোররাতে বড়বিলে মাছ ধরতে যায়। একই গ্রামের তোফায়েল ইসলামের বিলের সাথে পুকুরের মাছ চুরি ঠেকাতে চারপাশ জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে ঘিরে রাখেন। মন্তাজ বিলে মাছ ধরতে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই সে মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে জেলের মৃত্যু

আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮