ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

চাংলিমিথাং স্টেডিয়ামে ৭ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। খেলার প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল নেপালকে।

ফাইনালে ম্যাচের শুরু ধেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একর পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুণ একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য এক পর এক প্রচেষ্টা চালায় বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮