ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জামালপুরে নয়জন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর-মাদারগঞ্জ সড়কের মির্জা আজম চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জন চালককে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম ২৪ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস অভিযানের সময় পাঁচজন চালকের হেলমেট ও চালকসনদ না থাকার দায়ে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুর পৌরসভার বগাবাইদ গ্রামের রহিম উদ্দিনের ছেলে সিফাত আহাম্মেদ, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে সবদের আলী, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী গ্রামের হাসেম মন্ডলের ছেলে মোখলেছ, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে রহিম বাদশা ও জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার জহুরুল হকের ছেলে নাহিদ।

অপরদিকে নির্বাহী হাকিম আসাদুজ্জামান অভিযানের সময় চারজন চালকের হেলমেট ও চালক সনদ না থাকার দায়ে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুর শহরের গেইটপাড়া এলাকার মোখলেছুরের ছেলে রায়হান, সরদারপাড়া এলাকার ফজলুল হকের ছেলে রতন মিয়া, জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামের তাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের ইনছের আলীর ছেলে শেখ ফরিদ।

১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশের ১৩৭, ১৩৮ ধারায় জরিমানা আদায় করা হয়। জামালপুর বিআরটিএ পরিদর্শক ও সদর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

জামালপুরে নয়জন চালককে জরিমানা

আপডেট সময় ০৯:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮