ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। ৮ আগস্ট রাতে বকশীগঞ্জ-টুপকারচর রাস্তার কাগমারিপাড়া এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারিপাড়া গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী অতিরিক্ত গরমের কারণে ৮ আগস্ট রাত আটটার দিকে তার বাড়ির সামনে বকশীগঞ্জ-টুপকারচর রাস্তার পাশে হাটাহাটি করছিলেন। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি আটক করে পুলিশে দিয়েছে। কিন্তু এর চালক পালিয়ে গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, নিহত মোহাম্মদ আলী অনেক বয়স্ক মানুষ। তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে লাশ তার স্বজনরা নিয়ে গেছে। এ ব্যাপারে তার স্বজনরা থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৪:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮