ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

রানাগাছায় ৫৬০ শিক্ষার্থী পেল সোলার হারিকেন

শিক্ষার্থীদের হাতে সোলার হারিকেন তুলে দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ৫৬০টি সোলার হারিকেন বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট সকালে উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সোলার হারিকেন তুলে দেওয়া হয়।

নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হারিকেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মানিক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন প্রমুখ।

ত্রাণ মন্ত্রণালয়ের টিআর-কাবিখা প্রকল্পের আওতায় রানাগাছা ইউনিয়নের কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসাসহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সোলার হারিকেন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রানাগাছায় ৫৬০ শিক্ষার্থী পেল সোলার হারিকেন

আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮