ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আট বছর পর জামালপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে সোহেল রানা খানকে সভাপতি ও ওমরুজ্জামান দর্শন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১২ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোশারফ সিদ্দিকী, আসাদুল্লাহ আল মনসুর, মনজুরুল ইসলাম মনজু, শাহাদাত সাগর ও রফিকুল আলম রাজু, যুগ্মসম্পাদক আতিকুর রহমান সুনীল, তৌহিদ নসরুল্লাহ, শাহাদাত হোসেন সবুজ, মাকসুদুর রহমান নবীন, মাহমুদুল হাসান মানিক ও বিক্রম হাফিজ শয়ন এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে শফিকুল ইসলাম খান সজিবকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। কিন্তু বিগত আট বছরেও সম্মেলন করতে ব্যর্থ হয় তারা।

জামালপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান নতুন কমিটি প্রসঙ্গে বলেন, ‘নতুন এই আংশিক কমিটির বেশির ভাগ সদস্যের ছাত্রত্ব নেই। তাছাড়া আমাদের না জানিয়েই এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না।’

এ দিকে নতুন আংশিক কমিটির সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল জামালপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার জন্যই এ কমিটি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে সমন্বয় করেই আমরা কাজ করে যাবো।’

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আট বছর পর জামালপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি

আপডেট সময় ০৫:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮