ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা

জামালপুর জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে চতুর্থ কোয়ার্টার (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকার, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী শামীমা খান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরাসহ জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকার, বিগত দ্বিতীয় কোয়ার্টার ত্রৈমাসিক সভার ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) পর্যালোচনা করেন এবং সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের বিভিন্ন সুপারিশ গ্রহণ করে আগামী দিনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় বক্তরা বলেন, স্কুল ও কলেজ ভিত্তিক ব্যাপক হারে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। জামালপুরে জনবহুল জায়গাগুলোতে অবাদে তামাকজাত দ্রব্য ব্যবহার দেখা যাচ্ছে। এধরনের স্থানে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা দরকার। এছাড়াও দেশের প্রচলিত তামাকজাত নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে অবাধে অবৈধ সিগারেট বাজার ছয়লাভ হয়ে গেছে। দৃশ্যত দেখা গেছে ধারা ১০ অনুচ্ছেদে ৫০ ভাগ প্যাকেটে ধূমপানের ক্ষতিকর দৃশ্য থাকার কথা থাকলেও বাস্তব নিরিখে নেই। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছে উপস্থিত বক্তৃতারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা

আপডেট সময় ০৭:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩