ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ

জামালপুর : বাল্যবিয়েবিরোধী নাটিকার দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

সামাজিক ব্যধি বাল্যবিয়ের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২ অক্টোবর, সোমবার দেওয়ানগঞ্জে এক নাটিকা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা আকন্দপাড়া জামিরুননেছা কিশোরী সংলাপ কেন্দ্রের উদ্যোগে আকন্দপাড়া জামিরুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিয়েবিরোধী নাটিকাটি মঞ্চস্থ হয়।

এ সময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রনজু পাশা, মো. শাহ আলম আকন্দ, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় সংলাপ কেন্দ্রের এনিমেটর সাবিনা ইয়াসমিনসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষক রনজু পাশা বলেন, এই ধরনের নাটিকা বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখবে। তিনি সংলাপ কেন্দ্রের প্রশংসা করে বলেন, সামাজিক জাগরণে এবং বিভিন্ন সামাজিক ব্যধিগুলো নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ, আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের সহযোগিতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলায় উন্নয়ন সংঘ সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংলাপ কেন্দ্র অন্যতম একটি কার্যক্রম। যে কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সচেনতামূলক কাজ করে থাকে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ

আপডেট সময় ১০:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬