ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

মাদারগঞ্জ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দায়সারাভাবে দিবসটি পালনের অভিযোগ উঠেছে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নামমাত্র শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে জনসম্পৃক্ততা না থাকায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৩ অক্টোবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকসহ কয়েকজন কর্মকর্তা, ফায়ার সার্ভিসকর্মী ও একটি বিদ্যালয়ের ১২-১৩ জন শিক্ষার্থী অংশ নেন। তবে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের কেউ উপস্থিতি ছিলেন না বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার মত গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সামান্য আপ্যায়নের মধ্য দিয়েই শেষ হয় পুরো আয়োজন।

এই ঘটনায় দিবসটি পালনের উদ্দেশ্য ও কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আয়োজনের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তাদের মতে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হল দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো। কিন্তু মাদারগঞ্জে এই লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য কোনো সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়নি। ফলে গুরুত্বপূর্ণ দিবসটি অনেকটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন এই প্রতিবেদককে বলেন, আমি প্রশিক্ষণে আছি। জামালপুর সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। আজকের কর্মসূচির জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল।

এ বিষয়ে জানতে জামালপুর সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে) মো. আব্দুল আলীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, আমি ওই প্রোগ্রামের অতিথি ছিলাম। অনুষ্ঠানের মূল আয়োজক পিআইও অফিস।

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

আপডেট সময় ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬