ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর : প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রা্খেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা করেছে বিআরটিএ। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।

৪ অক্টোবর, রবিবার দুপুরে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় গাড়িচালক, কন্টাক্টর, হেল্পার ও পরিবহন নেতারা অংশ নেন।

​সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে আয়োজিত এই কর্মশালায় পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন মানা, গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন ও সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন বিআরটিএ’র কর্মকর্তারা।

বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বিআরটিএ’র থেকে আপনাদের যে প্রশিক্ষণ দেবে, যে কথাগুলো বলবে, সেগুলো আপনাদেরকে শুনতে হবে। মানতে হবে। আমাদের করণীয় হল, মহসড়কের সমস্যাগুলো দূর করা। এটা হয়ত রাতারাতি সম্ভব না। কিন্তু ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করা আমার-আপনার কাজ।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে জামালপুরে। আমি মনে করি, জামালপুরবাসীর প্রত্যাশা হচ্ছে মহসড়কে দুর্ঘটনা রোধ করে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করা। এছাড়া কোন কোন জায়গায় ভীষণভাবে দুর্ঘটনা ঘটছে এবং সেখানে কোন সড়কের ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো দেখভাল করবেন সড়ক পরিবহনের লোকজনেরা।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আপনি চাইলেই তো একটা সড়ককে চার লেন থেকে আট লেনে রাতারাতি করে দিতে পারবেন না। আরও গুরুত্বপূর্ণ হল মালিক সমিতির লোকজনেরা যাত্রীর যে সেবাটা দিচ্ছেন, যাত্রীর সেবাটাকে তো নিশ্চিত করতে হবে আপনাকে। আপনি যে টাকা দেবেন ওই টাকার মধ্যে ও যতটুক পায় এইটুক সেবাদানের প্রতিশ্রুতি কিন্তু আপনার। নাহলে তো উত্তরাধিকারের কাছে যেমন দায়ী থাকবেন, তেমনি আল্লাহর কাছেও আপনি দায়ী থাকবেন। সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাত্রায় করণীয় বিষয়ে গাড়িচালক, হেল্পার ও কন্টাক্টরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

জামালপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. মুনজিল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, সদস্য আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৯:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬