‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ওয়ার্ল্ড ভিশন এডিপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ এস গোমেজ, উন্নয়ন সংঘের এডিপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম বলেন, কোনো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সহিংশীলতা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে, দুর্যোগ সম্পর্কিত পূর্ব প্রস্তুতি গ্রহণ করে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সাহসিকতার সাথে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
পরে জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে জানমাল রক্ষায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিছুজ্জামান।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, রেডক্রিসেন্টসহ বিভিন্ন বেসরকারি বেসরকারি সংস্থা।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















