ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর : চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর দাখিল মাদরাসার জমি দখলের পাঁয়তারা, ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় মাদরাসার দপ্তরী ও জমিদাতাকে মারধরের প্রতিবাদে ৫ অক্টোবর, সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদরাসা কর্তপক্ষ ও এলাকাবাসী।

​মানববন্ধনে মাদরাসার সুপার ফজলুর রহমান অভিযোগ করে বলেন, চরযথার্থপুর দাখিল মাদরাসার জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় মাদরাসার দপ্তরী মো. ফিরুজ আহমেদ ও মাদরাসার জমিদাতার ছেলে আব্দুল হালিম অন্যায়ভাবে মারধর করা হয়। এছাড়া মাদরাসার জমি দাতার ছেলে মোহা. আব্দুল হালিম মনুকে বলাইচরের সোলায়মান ও তার ছেলে আনোয়ার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা বিভিন্ন সময় মাদরাসার সম্পত্তি বেআইনিভাবে গ্রাস করার চেষ্টা করে আসছেন। প্রতিবাদ করলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। ​এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

​মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক গোলাম ফারুক, আকরামুল হক আজাদ, সাবেক সভাপতি মজিবুর রহমান, ভুক্তভোগী দপ্তরী ফিরোজ আহমেদ ও জমিদাতা আব্দুল হালিম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬