ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

জামালপুর : শিশু অধিকার সপ্তাহে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠিডটকম

শিশু অধিকার সুরক্ষা, বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ADP) উদ্যোগে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির কর্মসূচির সঙ্গে সংগতি রেখে “প্রতিটি শিশুর জন্য, প্রতিটি অধিকার” (For Every Child, Every Right) প্রতিপাদ্যে “মাই ড্রিম চাইল্ড একাডেমি” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর : চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

গত ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জামালপুর পৌরসভার রশিদপুর উজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও উজ্জ্বল মিয়ার বাড়ি, লক্ষ্মীচর ইউনিয়নের বারুয়ামারী সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণ ও সৃষ্টি ক্যাডেট স্কুল এবং শরিফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয়- এই পাঁচটি স্থানে অনুষ্ঠানগুলো পরিচালিত হয়।

কর্মসূচিতে মোট ২৬০ জন অংশ নেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু (৫৩ জন ছেলে ও ৭৪ জন মেয়ে) এবং ১৩৩ জন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি (২৭ জন পুরুষ ও ১০৬ জন নারী) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উন্নয়ন সংঘের এডিপির সিডিও আফরোজা বেগম শিশুদের অধিকার সুরক্ষা ও অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

জামালপুর : শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে অভিভাবকদের সাথে অনুষ্ঠিত হয় সভা। ছবি : বাংলারচিঠিডটকম

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের স্বপ্ন, শিক্ষা, নিরাপদ পরিবেশ ও রঙিন কল্পনার রূপ ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত আলোচনা সভায় অভিভাবকদের সচেতনতা তৈরি, শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ সমাজ গড়ার বিষয়ে আলোচনা করা হয়।

উন্নয়ন সংঘ জামালপুর এডিপির সিডিও সাব্বির হোসেন বলেন, শিশুদের প্রতিভার বিকাশ ও অধিকার রক্ষায় স্থানীয় সম্প্রদায় ও অভিভাবকদের সাথে নিয়ে এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শরিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের এডিপির উদ্যোগে বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহে প্রতিটি আয়োজন ছিল সময়োপযোগী। শিশুদের মেধাবিকাশে এই ধরনের আয়োজন নিয়মিত করার জন্য অনুরোধ জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

আপডেট সময় ১০:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬