ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ মুক্ত দিবস পালিত

দেওয়ানগঞ্জে মুক্ত দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক খাইরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ইউনুস আলী, মো. শামসুল হক, মো. ফয়জুর রহমান, দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বাচ্চু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেওয়ানগঞ্জ পাকহানাদার মুক্ত দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮