ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

বকশীগঞ্জে :পূজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৮ অক্টোবর, রবিবার সন্ধ্যায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান সাংবাদিকদের বলেন, জামালপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোথাও কোনো শঙ্কা নেই। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা সদস্য ছাড়াও আন্যান্য বাহিনীর গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করে যাচ্ছেন। তাই নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই।

পরিদর্শনকালে বিভিন্ন উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়সহ কর্মকর্তা ও পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬