ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি

জামালপর : ৯৯ বছর বয়সি প্রবীণ নারী হেলগা ডাফি। ছবি : সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন ৯৯ বছর বয়সি প্রবীণ নারী হেলগা ডাফি। অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে উড়ন্ত বিমানের ডানায় হেঁটে বা দাঁড়িয়ে থাকার বিশেষ অ্যাডভেঞ্চার ‘উইং ওয়াকিং’ সম্পন্ন করেছেন তিনি।

এর মাধ্যমে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বয়স্ক ‘উইং ওয়াকার’ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে ধরেছেন ইংল্যান্ডের এই বাসিন্দা। এর আগে গিনেস নিউজে ৯৭ বছর বয়সি বেটি ব্রমজকে বিমানে দাঁড়িয়ে উড়ার দৃশ্য দেখে অনুপ্রাণিত হন হেলগা এবং নিজেই সেই রেকর্ড ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।

যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারের রেনকম্ব এয়ারফিল্ডে এই অবিশ্বাস্য কীর্তিটি সম্পন্ন হয়। ছোট একটি বাইপ্লেন বিমানের ওপরের ডানায় শক্ত করে বাঁধা অবস্থায় আকাশে ওড়ার অনুভূতিকে ‘অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর’ হিসেবে বর্ণনা করেছেন হেলগা। তিনি জানান, একটুও ভয় পাননি, বরং পুরো বিষয়টি নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন।

সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় হেলগা মনে করেন, ওপার থেকে তার প্রয়াত বাবা আজ প্রথম সন্তানের এমন কীর্তিতে অত্যন্ত গর্ববোধ করছেন। সফলভাবে ফ্লাইটটি অবতরণের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তার হাতে আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার সনদ তুলে দেন। সূত্র্র : দৈনিক যুগান্তর

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু

বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬