জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেছেন, সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। কালবেলার কাভারেজ, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারি সাংবাদিকতা কালবেলাকে নবযাত্রার মাত্র চার বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে। এজন্য এই পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি মাঠের সাংবাদিকেরা অবশ্যই বড় ভূমিকা রেখেছেন।
দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ১৬ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কালবেলা পুরোনো পত্রিকা। কিন্তু ২০২২ সালে এটির নবযাত্রা শুরু হয়েছে। মাত্র চার বছরের মাথায় এটি শীর্ষ জায়গায় পৌঁছে অবস্থান ধরে রেখেছে। চতুর্থ বছর শেষে পঞ্চম বছরে পদার্পণের এই সময় জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে কালবেলাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। কালবেলার কাভারেজ, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারি সাংবাদিকতা কালবেলাকে নবযাত্রার মাত্র চার বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে। এজন্য অবশ্যই পত্রিকা কর্তৃপক্ষের পাশাপাশি মাঠের সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে।
পুলিশ এবং সাংবাদিকের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, কোনো বড় ঘটনা বা দাঙ্গা দমন করতে গেলে আমরা দেখতে পাই সাংবাদিকেরাও পুলিশের পাশে থাকেন।
জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাসেল দিও, জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাংবাদিক কবি সাযযাদ আনসারী, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, চ্যানেল নাইন এর সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুল জলিল আকন্দ শশি, কালবেলা মাদারগঞ্জের সাংবাদিক আকন্দ সোহাগ, ইসলামপুরের সাংবাদিক এনামুল হক, সরিষাবাড়ীর সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















