ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ইনস্ট্রাক্টর বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম খান ওরফে রাজা খান (৭০) আর নেই। ২৯ জুলাই রাত সাড়ে নয়টার দিকে তিনি জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩০ জুলাই আছর নামাজের পর শহরের ফুলবাড়িয়া ঈদগাহে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মুক্তিযোদ্ধা হায়দার আলী ও মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ও দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

তাঁর ছেলে হারুনুর রশিদ খান শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার শাখার ইনস্ট্রাক্টর। তিনি জানান, তার বাবা মো. আমিরুল ইসলাম খান বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় ০৯:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮