ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫

জামালপুর : সয়েল ফিভারের ঝুঁকি বাড়ে বর্ষাকালে। কারণ তখন মানুষকে কাদা, ভেজা মাটি ও দূষিত পানির সংস্পর্শে আসতে হয়। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে ‘মেলিওয়ডোসিস বা সয়েল ফিভার’ আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। পরিস্থিতি বিবেচনায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

২২ অক্টোবর, বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ড. সাইলাক ফিমখো জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রদেশগুলোর মধ্যে বুরি রামে সবচেয়ে বেশি ২৪৫ জন আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছে। সুরিনে আক্রান্ত ১৩৯ জন, মৃত্যু ১১ জনের।

নাখন রাচাসিমায় ১৩৬ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর চাইয়াফুমে আক্রান্ত ৫০ জন এবং মারা গেছেন পাঁচজন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দীর্ঘ সময় বৃষ্টি ও বন্যা হলে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

কারণ তখন মানুষকে কাদা, ভেজা মাটি ও দূষিত পানির সংস্পর্শে আসতে হয়।
মাটির জ্বর বা মেলিওডোসিস একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। মাটি ও পানিতে থাকা বার্কহোল্ডেরিয়া সিউডোম্যালেই নামের ব্যাকটেরিয়া থেকে এ রোগ হয়। ত্বকের কাটা বা ক্ষত দিয়ে, দূষিত পানি বা খাবার গ্রহণের মাধ্যমে কিংবা দূষিত ধূলিকণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে সংক্রমণ হতে পারে। গুরুতর অবস্থায় এ রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এ কারণে কৃষক ও বন্যার পর ঘরবাড়ি পরিষ্কারের কাজে নিয়োজিত ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মাঠে কাজ করা বা প্লাবিত এলাকা পরিষ্কারের সময় রাবারের বুট, দস্তানা ও লম্বা প্যান্টসহ সুরক্ষামূলক পোশাক পরতে বলা হয়েছে। পাশাপাশি দূষিত মাটি ও পানির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫

আপডেট সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬