ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব

দেওয়ানগঞ্জ : পৌর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে দেওয়া হয় প্রতিমা বিসর্জন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলায় ২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

২১ অক্টোবর, বুধবার সন্ধ্যায় পৌর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে শহরের ১৩টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বাকি ১১টি মণ্ডপের প্রতিমা যমুনা, জিঞ্জিরাম ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়।

​এর আগে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। ২১ অক্টোবর ভোর থেকেই উপজেলার ২৪টি মণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর নিয়মকানুন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দশমীর বিশেষ অঞ্জলি। প্রতিটি মণ্ডপে ভক্তরা উপবাস থেকে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দেবী মায়ের চরণ ছুঁয়ে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় আকুল প্রার্থনা জানান সর্বস্তরের নারী-পুরুষ।

​দুপুরে নির্ধারিত সময়ে দেবী দুর্গার ‘দর্পণ বিসর্জন’-এর মাধ্যমে শাস্ত্রমতে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকালে মণ্ডপগুলো থেকে সাড়ম্বরে বের করা হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। সবশেষে সন্ধ্যায় শান্ত জলের বুকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে এবারের শারদীয় উৎসবের।

​প্রতিমা বিসর্জন চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তা জোরদার করেন।​এ সময় ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, ​দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, ​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, ​দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোবিন খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব

আপডেট সময় ১০:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬