ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২

দেওয়ানগঞ্জ : বিজিবি’র অভিযানে ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ২। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলঅ সীমান্তে অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

২২ অক্টোবর, ​বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের রৌমারী-বকশীগঞ্জ সড়কের রহিমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিজিবি এই অভিযান পরিচালনা করে।

​আটক চোরাকারবারিরা হলেন- টাঙ্গাইল জেলার কলমপাড়া এলাকার রামচন্দ্র সাহার ছেলে রিপন সাহা (৪৩) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার আব্বাস আলীর ছেলে আলালউদ্দিন (৫৩)।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ ঝাওডাঙ্গা বিওপির একটি টহল দল এই অভিযান চালায়। তখন রৌমারী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদ ও জব্দ করা প্রাইভেট কারের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।

​জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, জব্দ হওয়া মালামালসহ আটক দুজনকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, বিজিবির কাছ থেকে হস্তান্তর করা আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২

আপডেট সময় ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬