ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জেলেদের মধ্যে বিতরণ করা ভিজিএফের চাল অবৈধভাবে কেনাবেচা ও মজুতের দায়ে এক খাদ্য ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অটোরিকশায় রাখা ২৫০ কেজি চাল জব্দ করা হয়।

৭ অক্টোবর, বুধবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ করা ২৫ কেজি করে ভিজিএফের চাল ৭ অক্টোবর, বুধবার উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১৮০ জন জেলের মধ্যে বিতরণ করা হয়। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে বেশ কিছু জেলের কাছ থেকে ওই চাল সংগ্রহ করে বালিজুড়ী বাজারের খাদ্য ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানে বিক্রি করেন।

গোপন তথ্যের ভিত্তিতে বালিজুড়ী বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় শহিদুল ইসলামের দোকানের সামনে অটোরিকশায় রাখা ২৫০ কেজি ভিজিএফের চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে শহিদুল ইসলামের ছেলে মাফিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়েছে। পরে জব্দ করা চাল কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সরকারি চাল কেনা ও বিক্রি- দুটিই অপরাধ। অবৈধভাবে চাল কেনাবেচা ও মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। সরকারি চালের অনিয়ম ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিকালে জব্দ করা চাল কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ

আপডেট সময় ১০:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬