ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুর : শারদীয় দুর্গাপূজার জামালপুরে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর, বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রস্ততি সভায় প্রধান অতিথি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই দেশটা আমাদের সকলের বাংলাদেশ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই এই বাংলাদেশের নাগরিক। এখানে সামাজিকভাবে সবসময় চেষ্টা করি যে, বিভিন্ন বর্ণের মানুষ আছে যার যার ধর্মীয় আচার-নীতি-উৎসব তারা যাতে নির্বিঘ্নে করতে পারেন। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মত সদরে সার্বিক নিরাপত্তা জোরদার থাকবে।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, আনসার-ভিডিপির কর্মকর্তা কামরুল ইসলাম, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।

সভায় জানানো হয়, জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬৩টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। এসব মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬